র‌্যাবের পোশাক পরে উত্তরায় কোটি টাকা ছিনতাই

ফিল্মি কায়দায় ঢাকার উত্তরা থেকে মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদের ১ কোটি ৮ লাখ ৪৪ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এলিটফোর্স র‌্যাবের কটি পরিহিত ছিনতাইকারীরা কালো মাইক্রোবাসে এসে দুই বাইকে থাকা চারজনের তিনজনকে তুলে নিয়ে তাদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে চলে যায়। গতকাল সকাল ৯টার দিকে রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টরের ১২নং রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ তদন্তও শুরু করেছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাও এ নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে প্রকাশ্য র‌্যাবের পোশাক পরে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা কিছু বিষয়কে সন্দেহের তালিকায় রেখেছে। এসব বিষয় যাচাই বাছাই করার পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পুলিশের একটি সূত্র বলছে, এটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা হতে পারে। এজেন্টের ভেতর থেকে কারও যোগসাজশ ও সহযোগিতায় এমন ঘটনা ঘটতে পারে। তাই কাউকে সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। 

ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কালো মাইক্রোবাসে করে যারা এসেছিল তাদের প্রত্যেকের পরনে র‌্যাবের কটি পরা ছিল। তারা  প্রথমে হঠাৎ করে দুটি মোটরসাইকেলের চারজনকে অস্ত্রের মুখে জিম্মি ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *